প্রতিষ্ঠান পরিচিতিঃ নূরজাহান বেগম হাফিজিয়া মাদ্রাসা একটি নতূন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান যা চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন দলদলী গ্রামে অবস্থিত। স্থানীয় কম্যুনিটির সহায়তায় মরহুম হাজী মোঃ গোলাপউদ্দিনের পরিবারের উদ্যোগ এবং আর্থিক সহযোগীতায় ১৫ জন ছাত্র নিয়ে ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানকাল থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি যথার্থভাবে হাফিজ প্রগ্রাম বাস্তবায়ন করে আসছে।
প্রতিষ্ঠানের উদ্যেশ্যঃ নূরজাহান বেগম হাফিজিয়া মাদ্রাসা পবিত্র কোরান এবং ইসলাম ধর্ম শিক্ষা প্রসারে অবদান রাখার উদ্যেশ্য নিয়ে পরিচালিত।